
সাভারে চাঁদাবাজির অভিযোগে ম্যাজিষ্ট্রেট পরিচয় দেওয়া তিন কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সাভারের চাঁপাইন এলাকা থেকে চাঁদাবাজির সময় তাদেরকে গ্রেফতার করে সাভার
মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- আবু বক্কর সিদ্দিক, মঞ্জুরুল ইসলামমঞ্জু, ফেরদৌস রহমান রুপক। এসময় পিন্টু শেখ নামের একজন পালিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সাভারের চাঁপাইন এলাকায় কখনোম্যাজিষ্ট্রেট, কখনো সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল।
পরে আজ আবারও তারা ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় স্থানীয়দের সন্দেহ হলে এলাকাবাসীরা তাদেরকে আটক করে গণপিটুনি দিয়ে সাভার মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হচ্ছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]