সাভারে নারীসহ ৩ জনের লাশ উদ্ধার
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১৯:৫৬
সাভারে নারীসহ ৩ জনের লাশ উদ্ধার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সাভারে এক নারীসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে ও আজ বুধবার সকালেলাশ গুলো উদ্ধার করে পুলিশ।


পুলিশ জানায়, রাতে সাভারের হেমায়েতপুরের চান্দুলিয়া এলাকায় একটি ঘরে আড়ার সাথে ঝুলন্ত এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।


অপরদিকে হেমায়েতপুরের মেইটকা এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়াও সাভারের লালটেক এলাকা থেকে ঘরে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ তন্ময় হোসেন নামের একযুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ তিনটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতারের মর্গে প্রেরণ করেছে পুলিশ।


সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর আসল কারণ জানা যাবে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com