মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০১:৪০
মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নরসিংদীর মনোহরদীতে বাড়িতে প্রবেশ করে আকাশ মিয়া (২৩) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।


শনিবার (২২আগস্ট) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কির্ত্তীবাসদী গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত আকাশ দৌলতপুর ইউনিয়নের কির্ত্তীবাসদী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আকাশ নিজ বাড়িতে গোয়াল ঘরে থাকতেন। সকালে বাবা আফতাব উদ্দিন তাকে ঘুম থেকে উঠিয়ে ঘাস কাটার জন্য জমিতে চলে যায়। এসময় মা জরুরি কাজে পার্শ্ববর্তী গ্রামে যায়। পরে বাবা আফতাব উদ্দিন বাড়িতে এসে আকাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় তাকে প্রতিবেশিদের সহযোগিতায় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।


মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনসহ জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com