ইলেক্ট্রিশিয়ানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ পরিদর্শকের মৃত্যু
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২২:২৯
ইলেক্ট্রিশিয়ানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ পরিদর্শকের মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ফরিদপুর শহরের নিজ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামের এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে।


শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের গোয়ালচামট খোদাবক্স রোড এলাকার চারতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।


মৃত আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। গত বৃহস্পতিবার তিনি কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে আসেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজের চারতলা বাড়ির ছাদে বিদ্যুতের কাজ চলার সময় ইলেক্ট্রিশিয়ান আব্দুল আজিজ (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে পরিদর্শক আবীর হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন।


ঘটনায় আহত ইলেক্ট্রিশিয়ান আব্দুল আজিজ বর্তমানে একই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।


ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com