
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরের জামতলা এলাকায় নিজ ঘর থেকে ফারুক শেখ (৪৬) নামে এক চা দোকানির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক শেখ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় চায়ের দোকান পরিচালনা করতেন। তিনি জামতলা এলাকায় নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তার বাবার নাম খালেক শেখ।
নিহতের বড় ভাই ফরিদ শেখ জানান, শনিবার দুপুরে ফারুককে খাবার দিতে তিনি বাড়িতে যান। এ সময় ঘরের ভেতরে ফারুকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ফারুক শেখ রাতে চায়ের দোকানে কাজ করতেন। ভোরে কাজ শেষে বাড়িতে ফিরে ঘুমাতে যেতেন। শনিবারও তিনি কাজ শেষে বাড়িতে এসে ঘুমাতে যান বলে জানা গেছে।
বিবার্তা/মিঠু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]