পাওনাদারের চাপে ঋণগ্রস্থ যুবকের আত্মহত্যা
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৮:৫৮
পাওনাদারের চাপে ঋণগ্রস্থ যুবকের আত্মহত্যা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঋণের টাকার জন্য পাওনাদারের চাপে ঢাকার আশুলিয়ায় সূর্য মনি দাস ওরফে সজিব (৩৫) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ঋষিপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, একই দিন বিকেলে সে বিষপান করে।
‎
‎নিহত সূর্য মনি দাস ওরফে সজিব (৩৫) আশুলিয়ার ঋষিপাড়া এলাকার নূকোল চন্দ্র মনি দাসের ছেলে। সে ধামরাইয়ের রঘুনাথপুর স্ট্যান্ডে সেলুনের কাজ করতেন।
‎
‎নিহতের স্বজনরা জানায়, আশা, আম্বালা, পল্লীমঙ্গল, এসডিআই সহ বেশ কয়েকটি এনজিও থেকে কয়েক লক্ষাধিক টাকা উত্তোলন করেন। এছাড়া এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে সুদের উপর টাকা নিয়ে প্রায় ১৪ লক্ষাধিক টাকা ঋণ হয়। দীর্ঘদিন ধরে সুধের টাকা ও এনজিওর টাকার চাঁপে পড়ে হতাশায় ভোগছিল সে। এরই সূত্র ধরে ঋণের চাপে পড়ে বিশ খেয়ে আত্মহত্যা করে৷
‎
‎এলাকাবাসি জানায়, দীর্ঘদিন ধরেই বিভিন্ন এনজিও ও সুধের টাকার জন্য মানুষ চাঁপ প্রয়োগ করতো। ওই চাঁপ সহ্য করতে না পেরেই বিকেলে বিশাক্ত কিছু সেবন করে। পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং সে বিশ পান করেছে বলে জানান।
‎
‎এলাকাবাসী আরও জানান, ঋণের টাকা এবং সুধের টাকার জন্য চাপ প্রয়োগ না করলে এ ঘটনা ঘটতো না।
‎
‎এদিকে, নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, সূর্য মনিদাস তার শ্যালিকা রসমালার সাথে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি শ্যালিকার বিয়ে ঠিক হলে সূর্য তা মেনে নিতে পারেনি। তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তবে ঋণগ্রস্থ ছিল বলেও জানান তারা।
‎
‎আশুলিয়া থানার এস আই মো. মিরাজ আকন্দ জানান, মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
‎
‎ঋণের টাকার জন্যই সে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে বলেও জানান তিনি।
‎
বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com