বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা’ ডাকাত গ্রেফতার
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১৬:২৩
বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা’ ডাকাত  গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সাভার মডেল থানাধীন রামচন্দ্রপুর এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও তাজা গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মো. আব্দুল হাকিম জোমাদ্দার ‘হাইক্কা’ ডাকাত (৫০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।


মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর রাতে যৌথ আভিযানিক দল সাভার মডেল থানাধীন হেমায়েতপুর রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রাধারী শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মো. আব্দুল হাকিম জোমাদ্দার হাইক্কা ডাকাত (৫০)’কে গ্রেফতার করে।


উক্ত সময়ে তার নিকট থেকে ৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি এবং পুলিশের ব্যবহৃত ২টি হ্যান্ডকাপ ও ১টি ওয়াকিটকিসেট উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত আসামি একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। উক্ত সংঘবদ্ধ চক্রটি দেশের বিভিন্ন জেলাতে ভূয়া ডিবি পুলিশ ও র‌্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল।


গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com