
ঢাকার সাভারে ২২ ভরি স্বর্ণ ও ২৮ লাখ টাকা চুরির রেশ না কাটতেই রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে একই বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সুদের কারবারি আনোয়ার মাঝির নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তৃতীয় লিঙ্গের শাপলা চৌধুরী। হামলায় স্থানীয় বখাটে আল-আমীন ও সাগরও জড়িত বলে দাবি তাঁর। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ডগরমোড়া এলাকার বাসিন্দা স্থানীয় সুদের কারবারি আনোয়ার মাঝির নেতৃত্বে কয়েকজন এ হামলা চালায় বলে অভিযোগ করেন শাপলা।
এর আগে গত ৩ আগস্ট রাতে জানালার গ্রিল কেটে এই বাড়ি থেকেই নগদ ২৮ লাখ টাকা ও ২২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৮৪ লাখ টাকার মালামাল চুরি হয়।
শাপলা চৌধুরীর দাবি, চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হামলার ঘটনায় তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়দের মধ্যেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ফুটেজ। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]