টাঙ্গাইলে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১১:৩৮
টাঙ্গাইলে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।


শনিবার (১৫ আগস্ট) বাদ মাগরিব টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্স জেডসিএফের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ।


এ সময় উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স জেডসিএফ টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সবুজ মিয়া, টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান শাহিন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাজ্জাদ হোসেন রবিন, তারিকুল হাসান সিদ্দিকী, বিদ্যুৎ ও মনছুর রহমান খান দোলন।
এছাড়াও জিয়া সাইবার ফোর্স জেডসিএফ টাঙ্গাইল জেলা শাখার সদস্য রানা, সাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।


অনুষ্ঠানে নেতৃবৃন্দ জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন। জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।


বক্তারা বলেন, সংগঠনের ঘোষিত লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণ এবং বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।


অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ জিয়া সাইবার ফোর্সের কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com