নরসিংদীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২২:১০
নরসিংদীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসন, নরসিংদীর নিয়মিত তদারকি ও আইনানুগ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার নরসিংদী সদর উপজেলার সদর হাসপাতাল সংলগ্ন নিরাময় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


জেলা প্রশাসন, নরসিংদীর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে হাসপাতালটির বিভিন্ন কার্যক্রম, লাইসেন্স, চিকিৎসা-সেবা ও অবকাঠামোগত ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করা হয়।


১. পরিদর্শনকালে নিম্নোক্ত অসংগতিসমূহ পাওয়া যায়—
২. হাসপাতালের লাইসেন্স এবং ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স গত ৩ অর্থবছর যাবৎ নবায়ন করা হয়নি।
৩. অপারেশন থিয়েটারে (OT) প্রয়োজনীয় Ambu Bag পাওয়া যায়নি এবং একটি OT লাইট অকার্যকর অবস্থায় পাওয়া যায়।
৪. কালেকশন রুমে প্রয়োজনীয় বিন/বর্জ্য ফেলার পাত্র ছিল না।
৫. OT রেজিস্টার হালনাগাদ পাওয়া যায়নি।
৬. ডিউটি চিকিৎসকের নিয়োগপত্র প্রদর্শন করা সম্ভব হয়নি।
৭. হাসপাতালের তথ্য কর্মকর্তার নাম ও যোগাযোগের তথ্য প্রদর্শিত ছিল না।
৮. ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব টেকনিশিয়ানের স্বাক্ষরে অসংগতি পরিলক্ষিত হয়।


উল্লিখিত অনিয়ম ও অসংগতির বিষয়ে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. সঞ্জয় কুমার সাহা প্রসিকিউশন দাখিল করেন।
অভিযোগ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় হাসপাতাল কর্তৃপক্ষকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।


একইসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে বিধি-বিধান অনুসরণপূর্বক দ্রুততম সময়ের মধ্যে উল্লিখিত সকল অসংগতি সংশোধন এবং রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।


মোবাইল কোর্ট পরিচালনাকালে নরসিংদী র‍্যাবের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।


জেলা প্রশাসনের অবস্থানজনস্বাস্থ্য ও জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসন, নরসিংদীর অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।


বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহকে প্রযোজ্য আইন ও বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করে জনগণকে নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য আহ্বান জানানো হচ্ছে।


বিবার্তা/কামাল/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com