আশুলিয়া ভাগ্নিকে কুপিয়ে হত্যার পর মামার আত্মহত্যা
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২১:০৩
আশুলিয়া ভাগ্নিকে কুপিয়ে হত্যার পর মামার আত্মহত্যা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সাভারের আশুলিয়া একটি বাড়ি থেকে এক নারী ও আরেক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন নজরুল ইসলাম(৪৭) ও রেখা বেগম (৩০)।


বুধবার (১২ আগস্ট) বিকেলে আশুলিয়ার শ্রীখণ্ডিয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা দূরসম্পর্কে মামা ভাগ্নি।


এলাকাবাসী জানায়, বিকেলে রেখা বেগমকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে নজরুল ইসলাম নামের ঐ ব্যক্তি আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ নিহত দু'জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। কি কারণে রেখা বেগমকে হত্যা করে তিনি আত্মহত্যা করেছে তদন্ত করেছে পুলিশ।


বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com