
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি কেমিক্যাল কারখানার গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দীর্ঘ দেড় ঘণ্টার প্রচেষ্টাও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় অংশের একটি কেমিক্যাল কারখানার গোডাউনে হঠাৎ আগুন লাগে। সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। তবে, এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহিন জানান, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, সোনারগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের একঘণ্টা প্রচেষ্টায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে।
তিনি আরও বলেন, গোডাউনটা মূলত রং, তারপিন টাইপের কেমিক্যাল ছিল। তবে গোডাউন মালিকপক্ষের কারও সন্ধান না পাওয়ায় আমরা কারখানার নাম জানতে পারিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]