চাঁদাবাজির অভিযোগে বোয়ালমারীর বিএনপি নেতা জাকারিয়াকে বয়কট
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০০:০৭
চাঁদাবাজির অভিযোগে বোয়ালমারীর বিএনপি নেতা জাকারিয়াকে বয়কট
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সতর্ক করে ১০ আগস্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি। বিজ্ঞপ্তিতে শাহ মো. জাকারিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং নানাবিধ অপকর্মের অভিযোগ এনে তার সাথে সকল প্রকার রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে।


বিএনপির নাম ভাঙিয়ে নানাবিধ অপকর্মকারী কথিত ছাত্রদল নেতা শাহ মো. জাকারিয়া বোয়ালমারী উপজেলার উমরনগর গ্রামের কাজী কারী মো. মনজুরুল হকের ছেলে।


দলীয় সূত্রে জানা গেছে, জাকারিয়ার পিতা গুনবহা ইউনিয়নের জামায়াতের অন্যতম নেতা এবং জাকারিয়া নিজে বিগত নির্বাচনে বিএনপি প্রার্থীর বিপক্ষে প্রকাশ্যে নির্বাচন করেছেন। বর্তমানে বোয়ালমারী উপজেলা বিএনপি বা এর কোনো অঙ্গ সংগঠনে জাকারিয়ার কোনো পদ-পদবি নেই।


জাকারিয়া বিএনপি এবং ছাত্রদলের নাম ভাঙিয়ে প্রতিনিয়ত বিভিন্নভাবে সাধারণ মানুষকে হয়রানি করছেন এবং নানা অপকর্মের সাথে জড়িত রয়েছেন। এছাড়া সে অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে লোকজনকে জিম্মি করে চাঁদা দাবি করে আসছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। তার এসব বিতর্কিত ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের কারণে দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে।


বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয় যৌথ স্বাক্ষরিত এই বিবৃতিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেছেন, জাকারিয়ার সাথে কোনো প্রকার রাজনৈতিক সম্পর্ক রাখা যাবে না। যদি দলের বা অঙ্গ সংগঠনের কেউ তার সাথে সম্পর্ক বজায় রাখে, তবে তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/মিলু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com