নরসিংদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২১:৪৬
নরসিংদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নরসিংদীর রায়পুরায় সৌদি প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে হৃদয় মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহযোগী কামাল মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন।


গত সোমবার গভীর রাতে উপজেলার পাড়াতলী ইউনিয়নের সাচিয়ামারা এলাকায় সৌদি প্রবাসী আব্দুল সালামের বাড়িতে এ ঘটনা ঘটে।


নিহত হৃদয় পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের দানু মিয়ার ছেলে এবং আহত কামাল একই গ্রামের মধু মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী আব্দুল সালাম ১০ দিন আগে ছুটিতে বাড়িতে আসেন। তার দেশে আসার খবর পেয়ে গত সোমবার গভীর রাতে স্থানীয় একটি চোরচক্রের চার সদস্য তার বাড়িতে চুরি করতে আসে। এ সময় হৃদয় মিয়া ও তার সহযোগী কামাল মিয়া প্রবাসীর বাড়ির একটি কক্ষে ঢুকে পড়ে। চক্রের অপর দুই সদস্য বাড়ির বাইরে অবস্থান করছিল।


পরে বাড়ির সদস্যরা চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় হৃদয় ও কামালকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হৃদয় মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত কামাল মিয়াকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


খোঁজ নিয়ে জানা যায়, হৃদয় মিয়ার বিরুদ্ধে এলাকায় চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এক বছর আগে তাকে এসব অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হন হৃদয়। পরে কারাগারে নিয়ে যাওয়ার পথে জেলগেট থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায় হৃদয়। পরে পুলিশ তাকে আবার গ্রেফতার করতে সক্ষম হয়। পরে জেল থেকে জামিনে বের হয়ে আবার চুরি করতে বের হয়।


পাড়াতলী ইউনিয়ন পরিষদের সদস্য ফুল মিয়া জানান, হৃদয় মিয়ার বিরুদ্ধে এলাকায় চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর চাপের মুখে কিছুদিনের জন্য এলাকা ছেড়ে সে ঢাকায় চলে যায়। পরে ঢাকা থেকে এলাকায় ফিরে একই ধরনের অপরাধে জড়ানোর অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে আবারও চুরিতে জড়িয়ে পড়েন।


রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা আক্তার জানান, সোমবার সকালে দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে হৃদয় নামে একজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। অপর ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।


রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, রাতে চুরি করতে যাওয়ার পর স্থানীয়রা দুজনকে আটক করে মারধর করেন। ভোরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত হৃদয় মিয়ার বিরুদ্ধে চুরি ও মাদকসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এক বছর আগে তাকে গ্রেফতার করে কারাগারে নেওয়ার সময় হাতকড়াসহ পালিয়ে যায়।


বিবার্তা/কামাল/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com