বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ২১:০৭
বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

২০২৪ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় সিদ্দিক মাতুব্বর নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার (৯ আগস্ট) দুপুরে ফরিদপুরের কোর্টপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত সিদ্দিক মাতুব্বর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।


আওয়ামী লীগ নেতা সিদ্দিক মাতুব্বরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে কোতয়ালী থানায় দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামি সিদ্দিক মাতুব্বর। তাকে ফরিদপুর শহরের কোর্টপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে আদালতে প্রেরণ করা হবে।


বিবার্তা/মিলু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com