টাঙ্গাইলে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৮:২১
টাঙ্গাইলে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে শাহিনুর রহমান (৩৭) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


রবিবার (৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।


মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমানের সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।


২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিনুর তার স্ত্রী স্বপ্নাকে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বপ্নাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত স্বপ্নার বাবা মুন্নান মিয়া বাদী হয়ে বাসাইল থানায় শাহিনুর রহমানের বিরুদ্ধে হত্যা মামলা করেন।


মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত শাহিনুর রহমানকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেন।


টাঙ্গাইলের কোর্ট ইনস্পেক্টর আজহারুল ইসলাম জানান, রায় ঘোষণার সময় আসামি শাহিনুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com