টাঙ্গাইলে নিহত বাস-মিনিবাস মালিকদের পরিবারের পাশে মালিক সমিতি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০০:১১
টাঙ্গাইলে নিহত বাস-মিনিবাস মালিকদের পরিবারের পাশে মালিক সমিতি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইলে নিহত বাস ও মিনিবাস মালিকদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান করেছে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে নিহত ১৪ জন বাস-মিনিবাস মালিকের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান এবং সম্মাননা উপহার তুলে দেওয়া হয়।


শুক্রবার (৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল জেলা বাস টার্মিনাল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদান ও সম্মাননা প্রদান করা হয়।


অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।


এ সময় আরও বক্তব্য দেন বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, সৈয়দ জাদিদুল হক জাদিদ, সদস্য সচিব নিলুফা ইয়াসমিন খান, সাবেক প্যানেল মেয়র মোমিনুল হক খান নিক্সন, বাসকোস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিনুল হক লাভলু, ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শামসুল আলমসহ বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও বাস মালিকরা।


বক্তারা বলেন, প্রয়াত বাস-মিনিবাস মালিকদের অবদান কখনো ভোলার নয়। তাদের পরিবারের পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজন ও সংকটে নিহতদের পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন তারা।


অনুষ্ঠান শেষে নিহত ১৪ জন বাস-মিনিবাস মালিকের পরিবারের সদস্যদের হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান এবং সম্মাননা উপহার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।


বিবার্তা/বাবু /এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com