
সাভার থেকে ছিনতাইকারী দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় জব্দ করা হয়েছে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাপাতিসহ দেশীয় অস্ত্র।
শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, গেলরাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল সাভারের মোগড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক করা হয় ৪ জনকে। পরে তাদের হেফাজতে থাকা ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি, কাটারসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। পরবর্তীতে, সাভার মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সকালে আদালতে পাঠানো হয় গ্রেফতারকৃতদের।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]