পুলিশের তাড়া খেয়ে ছাদ থেকে পড়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধী নেতার মৃত্যু
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ২০:২৪
পুলিশের তাড়া খেয়ে ছাদ থেকে পড়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধী নেতার মৃত্যু
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সাভারে পুলিশের তাড়া খেয়ে ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন সাভার থানা ছাত্র দলের সহ সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মনোয়ার হোসেন বকশী।


নিহতের পিতা সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিরাপত্তা প্রহরী মুহম্মদ জাফর আলী জানান বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশের একটি দল এসে কেন্দ্রের আবাসিক এলাকায় বাসার ৪ তলা ভবনে প্রবেশ করে তল্লাশি করে। তার দুই ছেলে ও নাতি শাহরিয়ার কবির সৌমিকে খোঁজ করেন। এ সময় একজন পুলিশ সদস্য দৌড়ে ছাদে যান। এ ঘটনার কিছুক্ষন পরই বিকট শব্দে বাসার নীচে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পান। এ সময় পুলিশ ও বাসার সদস্যরা নীচে নেমে মনোয়ার হোসেন বকশীর নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান। এ দৃশ্য দেখার পর পুলিশ তাকে উদ্ধার না করে দ্রুত স্থান ত্যাগ করে। পরবর্তীতে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃতু ঘোষণা করেন।


এ বিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান রংপুরের পীরগাছা থানার এলাকায় তার ভাগ্নে একটি মেয়েকে অপহরন করেছে মর্মে মামলা রয়েছে। এ মামলায় মনোয়ার হোসেন বকশী আসামি ছিলেন।


পীরগাছা থানার এস আই মনোরঞ্জন বর্মন রিকুইজেশান নিয়ে সাভার থানায় আসলে সাভার থানার একজন এস আইকে নিয়ে আসামিকে ধরতে গিয়েছিল। পরবর্তীতে আসামি ছাদ থেকে লাফ দিলে তার মৃত্যু হয়। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে তিনি কথা বলতে রাজী হননি।


নিহতের পিতা মুহম্মদ জাফর আলী এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষ ছেলে হত্যার বিচার দাবি করেছেন।


পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়াদ্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com