টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২০:০০
টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের সদস্য, চিকিৎসাসেবাপ্রার্থী রোগী এবং মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে ২৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইল জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার উপকারভোগীদের হাতে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।


এ সময় জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা,জনপ্রতিনিধি, সুধীজন এবং অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির বলেন,সমাজের অসহায়, দুস্থ ও চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম দায়িত্ব।বিশেষ করে ক্যানসার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় বহনে সহায়তা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে এই আর্থিক অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি বলেন,শিক্ষা ও চিকিৎসা খাতে সহায়তা অব্যাহত থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষ উপকৃত হবে। ভবিষ্যতে এ ধরনের মানবিক সহায়তার পরিধি আরও বাড়ানোর চেষ্টা করা হবে।


অনুদানপ্রাপ্ত কয়েকজন উপকারভোগী জানান, দীর্ঘদিন ধরে অর্থসংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিলেন না। জেলা পরিষদের এই অনুদান তাদের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করবে। একইভাবে শিক্ষার্থীরাও এ সহায়তায় তাদের শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন। তারা এ উদ্যোগের জন্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।


অনুষ্ঠানের শেষপর্যায়ে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com