শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, র‍্যালি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৫:০৬
শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, র‍্যালি
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মানবতার আলো ফাউন্ডেশন (এমএএফ)-এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি করা হয়েছে।


বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মানবতার আলো ফাউন্ডেশনের সভাপতি শেখ মোহাম্মদ ইয়াছিনের এ র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করে।


এ সময় অংশগ্রহণকারীরা“আপনার চারপাশ রাখুন সাফ, ডেঙ্গু ছড়াবে না এক ধাপ”, “ময়লা-আবর্জনা দূর করি, সুস্থ-সুন্দর শহর গড়ি”, “আজকের পরিচ্ছন্নতা, আগামীকালের সুস্থতা” এবং “পরিচ্ছন্ন শহর, সুস্থ জীবন— মানবতার আলোর অঙ্গীকার।”সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।


পরে মানবতার আলো ফাউন্ডেশনের সভাপতি শেখ মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে র‍্যালি শেষে বক্তব্য দেন শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কাওসার হোসেন, শরীয়তপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মকর্তা আব্দুল কুদ্দুস পাহাড় এবং সংগঠনের সহ-সভাপতি নাজমুল হাসান রনি।


বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জমে থাকা পরিষ্কার পানিই এডিস মশার প্রধান প্রজননস্থল। তাই নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।



বিবার্তা/রোমান আকন্দ/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com