শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবায়ও অনন্য উদ্যোগ বাতিঘর আদর্শ পাঠাগারের
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৮:০১
শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবায়ও অনন্য উদ্যোগ বাতিঘর আদর্শ পাঠাগারের
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাতিঘর আদর্শ পাঠাগার।


সংগঠনটির উদ্যোগে বুধবার (৫ আগস্ট) টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে পাঠাগার প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।


বাঁধন, সরকারি সা'দত কলেজ ইউনিট, বিভাগীয় জোন-০১, টাঙ্গাইলের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনে পাঠাগারের শতাধিক পাঠক-সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী-পুরুষ, যুবক ও প্রবীণসহ নানা বয়সী মানুষ বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পান। পাশাপাশি নিরাপদ রক্তদান, স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব এবং জরুরি সময়ে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।


অনেকেই প্রথমবারের মতো নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে রক্তের নমুনা সংগ্রহ করে অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপ নির্ধারণ করেন।


ক্যাম্পেইনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো.শাহজাহান, জাহিদ হাসান, মো.রাকিব হোসেন, মো.মাহবুব হাসান ও আমিনুল ইসলামসহ অন্যান্য স্বেচ্ছাসেবক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান, কথাসাহিত্যিক কামরুল মোজাহীদ, টাঙ্গাইল সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, রেজওয়ান শরিফ, তনয় বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


ক্যাম্পেইনে অংশ নেওয়া কলেজ শিক্ষার্থী মাহবুবা সোহা বলেন,আগে কখনো রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়নি। এখানে এসে বিনামূল্যে নিজের রক্তের গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি রক্তদানের গুরুত্ব সম্পর্কেও জানতে পেরেছি।


প্রবীণ অংশগ্রহণকারী জহের আলী বলেন,এ ধরনের উদ্যোগ তরুণদের সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এলাকার অনেকেই নিজেদের রক্তের গ্রুপ জানতেন না। বাতিঘর আদর্শ পাঠাগার বিনামূল্যে সেই সুযোগ করে দিয়ে প্রশংসনীয় কাজ করেছে।


কথাসাহিত্যিক কামরুল মোজাহীদ বলেন, প্রত্যেক মানুষের নিজের রক্তের গ্রুপ জানা উচিত। একই সঙ্গে স্বেচ্ছায় রক্তদানে সবাইকে এগিয়ে আসতে হবে। নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজন করা হলে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং জরুরি সময়ে নিরাপদ রক্ত সংগ্রহ সহজ হবে।


টাঙ্গাইল সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন বলেন, আলোকিত সমাজ গড়তে বাতিঘর আদর্শ পাঠাগারের এমন মানবিক উদ্যোগের পাশে আমরা সবসময় থাকব।


বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান বলেন,দুর্ঘটনা, প্রসবকালীন জটিলতা কিংবা হঠাৎ অসুস্থতার সময় দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। অনেক সময় রক্তের গ্রুপ না জানার কারণে চিকিৎসা বিলম্বিত হয়, যা জীবনঝুঁকির কারণ হতে পারে। সাধারণ মানুষের এই প্রয়োজন বিবেচনায় রেখেই আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকবে বাতিঘর আদর্শ পাঠাগার।


উল্লেখ্য, ‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানকে ধারণ করে ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে প্রতিষ্ঠিত হয় বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সহায়তা, সমাজসেবা, স্বাস্থ্যসচেতনতা এবং পরিবেশ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সর্বশেষ এ বিনামূল্যের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের মাধ্যমে সংগঠনটি আবারও প্রমাণ করেছে, শিক্ষা বিস্তারের পাশাপাশি মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কর্মকাণ্ডেও তারা সমানভাবে অঙ্গীকারবদ্ধ।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com