
আশুলিয়া একটি তামাকের গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রায় ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় এই তামাক গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৭টার দিকে গোডাউনের লোকজন হঠাৎ আগুন ও ধোয়া দেখতে পান। এসময় তারা আগুন নেভাতে কাজ শুরু করেন। তবে আগুনের তীব্রতা বেশী থাকায় মুহুর্তের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়লে খবর দেয়া ফায়ার সার্ভিসকে। পরে জিরাবো মর্ডান ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
পরে, ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ তামাক পুড়ে যায়। ফায়ার সার্ভিস বলছে_তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুন লাগার কারন সম্পর্কে জানা যাবে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]