আশুলিয়ায় ধারালো অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০০:২৬
আশুলিয়ায় ধারালো অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ডাকাতির পরিকল্পনা বাস্তবায়নের আগেই আশুলিয়ায় একটি ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।


মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ফকির চাঁন মিল সংলগ্ন নোফেল গ্রুপের ভেতরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি সুইস গিয়ার চাকু, ২টি ছুরি, ১টি ধারালো ছেনি, ১টি ধারালো চাকুসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।


অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিউল আলম সোহাগ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।


পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com