
রাজবাড়ীর পাংশা থেকে অস্ত্র ডাকাতি মামলার আসামি মতিন বিশ্বাস (৩৮) নামে এক জনকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মতিন বিশ্বাস পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা এলাকার মৃত জর্জ আলী বিশ্বাসের ছেলে।
সূত্রে জানা যায়, গত সোমবার রাতে আসামি মতিন বিশ্বাসকে কসবামাজাইল বাজারে মো. মনোয়ার খানের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতাার করা হয়। এসময় তার কাছ থেকে ১০৪ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩১ হাজার ২০০ টাকা।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, আসামি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও আসামির বিরুদ্ধে একটি অস্ত্র, একটি ডাকাতির প্রস্তুতি ও একটি মারামারি মামলা রয়েছে। আজ তাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]