নরসিংদীতে স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৯:৪১
নরসিংদীতে স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নরসিংদীর রায়পুরায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। সেই সময়ের ধারণা করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবিরও অভিযোগ উঠেছে জড়িতদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সোমবার (৩ আগস্ট) জড়িতদের মধ্যে দুজনকে গ্রেফতার করে পুলিশ।


গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মরজাল ইউনিয়নের কান্দাপাড়া এলাকার দিপু (১৮) ও রাকিব হাসান রুবেল (২০)।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় এক যুবকের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার রাত ৭টা ৫০ মিনিটে প্রেমিকের সঙ্গে দেখা করতে বাড়ির পাশের চর মরজাল এলাকার হুমায়ুন মিয়ার বাড়ির সামনের সড়কে যান তিনি। এ সময় স্থানীয় চার যুবক আক্কা, দিপু, রাকিব হাসান রুবেল ও জসিম সেখানে উপস্থিত হলে কিশোরীর প্রেমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে অভিযুক্তরা কিশোরীকে একই এলাকার এমদাদুল হকের পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে আক্কা ও দিপু পালাক্রমে তাকে ধর্ষণ করে। এ সময় রাকিব হাসান রুবেল ও জসিম মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে বলে অভিযোগ রয়েছে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীর কাছে টাকা দাবি করা হয়।


পরবর্তীতে ভুক্তভোগীর মা রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে চার অভিযুক্তের মধ্যে দিপু ও রাকিব হাসান রুবেলকে গ্রেফতার করে। বাকি দুজনকে গ্রেফতারে চেষ্টা চলছে।


জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।


ভুক্তভোগীর মা বলেন, আমার মেয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছি। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।


রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন। চার অভিযুক্তের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য দুজনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com