
নরসিংদীর পলাশ উপজেলার ডাংঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ও গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল নেতা ইব্রাহীম আল মাসুম গুলিবিদ্ধ হন। এছাড়া গুরুতর আহত হন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জন।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাত প্রায় ১টার দিকে ডাঙ্গা ইউনিয়নের হাসনাহাটা গ্রামের ফকির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফকির বাড়ি এলাকার আওলাদ, মহসিন, সানি ও সবজু মিয়ার সাথে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। গতকাল রাতে ফকির বাড়ি এলাকায় একটি মুদি দোকানে অবস্থান করছিল মাসুম, মামুন ও জয়নালসহ আরো কয়েকজন। পরে পূর্ব শত্রুতার জেরে আওলাদ, মহসিন, সানি ও সবজু মিয়া দলবলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে পেটে গুলিবিদ্ধ হন ছাত্রদল নেতা ইব্রাহীম আল মাসুম। এসময় বাধা দিতে গিয়ে পতিপক্ষের এলোপাতাড়ি কুপে গুরুতর আহত হন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আরো ১০ জন।
পরে আহতদের আত্মচিৎকারে আশে পাশের মানুষ ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ হামলায় গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডেকিলে হাসপাতালে পাঠানো হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছেও বলে জানান ওসি।
বিবার্তা/কামরুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]