নদীর পাশে জঙ্গলে অভিযান, পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৯:৫৮
নদীর পাশে জঙ্গলে অভিযান, পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় নদীর পাশের একটি জঙ্গলে অভিযান চালিয়ে রিভলবার, দেশীয় অস্ত্র, নগদ অর্থ ও ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়।


গ্রেফতারকৃতরা হলেন- রকি, রাকিব ও অপ্রাপ্ত বয়স্ক এক কিশোর। তার নাম প্রকাশ করেনি ডিবি। গ্রেফতার রকি একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের মূল হোতা এবং রাকিব ওই চক্রের দ্বিতীয় প্রধান। তাদের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।


জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঘোপাড়া নদীর পাড় সংলগ্ন জঙ্গলে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়। শহরের বাইরে নির্জন জঙ্গলে তাঁবু খাটিয়ে আস্তানা গড়ে তুলেছিল চক্রটি। পাঁচ থেকে ছয় সদস্যের এ চক্রটি সেখানে মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি বিভিন্ন ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ড করতো।


তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com