শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবীতে আশুলিয়ায় মানববন্ধন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৮:০৯
শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবীতে আশুলিয়ায় মানববন্ধন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

শিল্পাঞ্চল আশুলিয়ার শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন।


‎শুক্রবার (৩১ জুলাই) দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


‎জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির আশুলিয়া থানা কমিটির সভাপতি মাসুদ রানা সুলতান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনছুর আলী, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি সাগর ইসলাম, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বকুল আহম্মেদ প্রমূখ সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা।


‎মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাস ও বিদ্যুতের ঘন ঘন সংকটের কারণে শিল্প কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় শ্রমিকদের কর্মসংস্থান ও আয় অনিশ্চিত হয়ে পড়ছে। আবার অনেক কারখানায় কাজের সময় কমিয়ে দেওয়া হচ্ছে, যা শ্রমিকদের জীবিকা নির্বাহে নেতিবাচক প্রভাব ফেলছে।


‎বক্তারা এসময় আরও বলেন, দেশের রপ্তানী খাতের প্রধান চালিকা শক্তি গার্মেন্টস শিল্প। আর এই শিল্পকে টিকিয়ে রাখতে শিল্প কারখানায় নিরচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা। অন্যথায় উৎপাদন ব্যহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দেশের প্রতিযোগিতা সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হবে। তাই অবিলম্বে শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানানো হয়।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com