সাভারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২০:৩২
সাভারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সাভার একটি হাসপাতালে ভুল চিকিৎসা ও চিকিৎসা অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।


বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ১১ টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার রাজ্জাক প্লাজার পাশে সুপার মেডিকেল হসপিটাল প্রা: লিমিটেডে এ ঘটনা ঘটে।


জানা যায় গতকাল বিকেল ৪টায় দিকে প্রস্রাব বেদনা উঠলে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকার জাহাঙ্গীর আলম এর স্ত্রী আনিকা বেগমকে সুপার মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়। পরে সিজার করেন গাইনি ডাক্তার ডা: রেহেনা নাসরিন। পরে সিজারের পর একটি মৃত নবজাতক হয়। ভুল চিকিৎসা ও চিকিৎসার অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে এ ঘটনায় নবজাতকের বাবাও ও আত্মীয়-স্বজনরা হাসপাতালে জড়ো হলে হাসপাতালের এক ব্যক্তি তাদের উপরে চড়াও হন। এঘটনায় হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তাদের কঠোর শাস্তি দাবী করেছেন ভুক্তভোগীর পরিবার।


এ বিষয়ে সুপার মেডিকেল হসপিটাল প্রা: লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর সেলিম রেজা বলেন কিভাবে ভুল চিকিৎসা হয়েছে তা জানা নেই । অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com