শিবপুরে পানিতে ডুবে নিখোঁজের ২২ ঘন্টা পর কিশোরের মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২১:০০
শিবপুরে পানিতে ডুবে নিখোঁজের ২২ ঘন্টা পর কিশোরের মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

শিবপুর উপজেলার পুরাতন কুটির বাজার ব্রিজের নিচে নদীতে ডুবে নিখোঁজ রিমন (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ভৈরব ডুবুরি দল।


বুধবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে উদ্ধার অভিযান চালিয়ে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


এর আগে, গত মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে পুটিয়া এলাকা থেকে তিন বন্ধু একসঙ্গে ঘুরতে এসে পুরাতন কুটির বাজার ব্রিজের নিচে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে রিমন পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ভৈরব ডুবুরি দলকে খবর দেন।


খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে অন্ধকার নেমে আসায় মঙ্গলবার সন্ধ্যায় অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে বুধবার সকালে পুনরায় অভিযান চালায়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝেও নেমে এসেছে শোকের আবহ। মরদেহটি তার আত্মীয়-স্বজনের কাছে ফিরিয়ে দিয়েছে শিবপুর থানা পুলিশ।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com