
ঢাকার সাভারে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আশুলিয়ায় পরিত্যক্ত কুয়া থেকে ১৮ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে আশুলিয়ার চারাবাগ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, মেহেদী হাসান নামের আঠারো বছরবয়সী ওই যুবক একটি পরিত্যক্ত কুয়ার ভিতর পড়ে যায়। পরে স্থানীয়রা জিরাবো মর্ডাণ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে সাভারের আশুলিয়ার জিরানী টেংগুড়ী নির্মাণ টেক এলাকায় রবিউল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
এছাড়াও ঢাকার ধামরাইয়ে আলিফ নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে পানিতে ডুবে। উপজেলার সদর ইউনিয়নের হাজীপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]