
নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত গতকাল সোমবার নরসিংদীর মাধবদীতে অভিযান চালিয়ে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করেন।
অভিযান চলাকালে অধিকাংশ জাল ব্যবসায়ী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৩ জন জাল বিক্রেতাকে আটক ও তাদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য অফিস নরসিংদী সদর, র্যাব-১১ নরসিংদী, মাধবদী থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
পরে উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এবং উপজেলা মৎস্য অফিসার রওনক জাহানের উপস্থিতিতে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫ নম্বর রোড সংলগ্ন খোলা স্থানে জব্দকৃত সব অবৈধ জাল আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]