রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ২১:২১
রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।


সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ি সংলগ্ন রামদিয়া-বহরপুর পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার।


নিহত আমেনা বেগম উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আসমত শেখের স্ত্রী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমেনা বেগম উপজেলার পদমদী গ্রামে বসবাসরত তার ছেলে আব্দুল শেখের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে নিজ বাড়ি গোবিন্দপুরে ফিরছিলেন। পথে হঠাৎ তার পরনের ওড়না অটোভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।


বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com