
নাটোরের সিংড়ায় অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে বই পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০ টায় মডেল প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে ও সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম এর পরিচালনায় বক্তব্য রাখেন, নাটোর জজকোর্টের আইনজীবী, অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আইন উপদেষ্টা, এডভোকেট বাকীবিল্লাহ রশীদী। বই পাঠ করেন শিক্ষক এমরান আলী, সাংবাদিক ফজলে রাব্বি,শুভ সরকার, কবিতা আবৃত্তি করেন কবি আজাহার আলী, কবি আবুল হোসেন, কবি সামাউন আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, অনির্বাণের সাবেক সেক্রেটারি আনোয়ার হোসেন আরিফ, মডেল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক রনজু আহমেদ মাছরাঙা টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি রবিন খান, সাংবাদিক মোতালেব হোসেন প্রমুখ।
বিবার্তা/রাজু /এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]