
সাভারে নেশা খাওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা খুন হয়েছে। এঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) ভোররাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ছাকিপাড়া এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ভোররাতে নেশা খাওয়াকে কেন্দ্র করে বাবা দুধ বিক্রেতা মহিন মিয়াকে (৩৮) পিটিয়ে ও অণ্ডকোষে চাপ দিয়ে হত্যা করে ১৫ বছর বয়সী ছেলে জিসান। পরে এলাকাবাসী সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ছেলের হাতে বাবা খুনের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ|
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]