দিনদুপুরে গাছের সঙ্গে বেঁধে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৭:০১
দিনদুপুরে গাছের সঙ্গে বেঁধে যুবককে কুপিয়ে হত্যা
টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাজীপুর মহানগরীর পূবাইলের খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে জুয়েল (২৫) নামে যুবককে গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।


রবিবার (২৬ জুলাই) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, খিলগাঁও এলাকার জুলমত আলীর ছেলে জুয়েল কিছুদিন আগে একই এলাকার রুস্তম আলীর অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরি করেছিলেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় সালিসের মাধ্যমে বিষয়টি ৪০ হাজার টাকার বিনিময়ে মীমাংসা করা হয়।


তবে রবিবার দুপুরে আবার আগের‌ ঘটনার জের ধরে জুয়েলকে পুনরায় চোর আখ্যা দিয়ে কয়েকজন ব্যক্তি তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। অভিযোগ রয়েছে, এরপর তাকে নির্মমভাবে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


দিনদুপুরে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।


পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে। অভিযোগে যাদের নাম এসেছে তাদের আটকের চেষ্টা চলছে।


বিবার্তা/রাজিব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com