
রাজধানীর আশুলিয়ায় চাঁদা দাবি এবং অপহরণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার চৌধুরী প্লাজায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী চৌধুরী প্লাজার ৫ তলায় প্রবেশ করে। পরে বাড়ির কেয়ারটেকার লিমাকে জিম্মী করে বাড়ির মালিকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। পরে ঘটনার একপর্যায়ে বাড়ির কেয়ারটেকার লিমার কোনো সন্ধ্যান না পেয়ে বাড়ির মালিক কতৃপক্ষের লোকজন পুলিশে খবর দেয়।
ঘটনা স্থলে পুলিশের উপস্তিতি টের পায় সন্ত্রাসীরা পরে কেয়ারটেকার লিমাকে জিম্মী করা অবস্থায় পুলিশকে লক্ষ করে এলোপাথারী গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পরে পুলিশ ও সন্ত্রাসীদের লক্ষ করে পালটা গুলি ছোড়ে। ঘটনার একপর্যায়ে বাড়ির কেয়ারটেকার লিমাকে সুযোগ বুঝে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
দ্রুতই তাদের গ্রেফতার করা হবে হবে জানায় পুলিশ।
সাভার/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]