গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৫:৫৬
গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গোপালগঞ্জের সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।ভ


শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চামটা এলাকায় এই ঘটনা ঘটে।


নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দিয়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন ব্যাপারীর ছেলে ফয়সাল ব্যাপারী (২০)।


পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে অচিন্ত্য কুন্ডু ও উজ্জ্বল বাড়ৈ গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে চামটা এলাকায় বিপরীত দিক থেকে আসা টেকেরহাটমুখী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অচিন্ত্য কুন্ডু নিহত হন। গুরুতর আহত হন উজ্জ্বল বাড়ৈ ও ফয়সাল ব্যাপারী। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উজ্জ্বল বাড়ৈর মৃত্যু হয়। অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান ফয়সাল ব্যাপারী।


বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com