রাজবাড়ীতে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাদক বিরোধী আলোচনা সভা
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০০:৩৪
রাজবাড়ীতে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাদক বিরোধী আলোচনা সভা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

"মাদক মুক্ত তারুণ্য চাই, নেশামুক্ত সমাজ উজ্জল পৃথিবী উজ্জল ভবিষ্যৎ" এই স্লোগান কে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪ টায় উপজেলার দক্ষিণবাড়ী ব্রিজ ঘাট এলাকায় নবাবপুর ইউনিয়ন সমাজকল্যাণ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সংগঠনটির সভাপতি মো. আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার, শাইখুল হাদীস ও নায়েবে মুহতামীম মাওলানা নুর হুসাইন দা: বা: ইউনিয়নের বিভিন্ন মসজিদের খতিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীসহ প্রমুখ।


সভায় বক্তারা বর্তমান প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এবং অসহায় ও দুঃস্থ মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য সংগঠনকে ধন্যবাদ দেন। সেই সাথে এ রকম কাজ করতে সংগঠনের সদস্যদের উৎসাহ প্রদান করেন।


আলোচনা সভা শেষে সড়কের পাশ দিয়ে ফলস ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সেই সাথে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কে ফলস ও ঔষধি গাছের চারা দেওয়া হয়।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com