কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১৮:১১
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮ জন। এছাড়া শহরের গাইটাল এলাকায় ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।


শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া এলাকায় এলাকা ও শহরের গাইটাল এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। নিহত মাইক্রোবাস চালক মোস্তাফিজুর রহমান ঢাকার কাফরুল এলাকার গোলাম মোস্তফার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশ্যে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা কবলিত দু'টি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া থানায় নেয়া হয়েছে।


এদিকে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে শহরের গাইটাল এলাকায় ট্রাকের চাপায় তুহিন নামে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। শিশুটির বাবা কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত কনস্টেবল শামসুর মিয়ার ছেলে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com