টাঙ্গাইলে শিশু পার্ক নির্মাণের প্রতিশ্রুতি দিলেন প্রতিমন্ত্রী টুকু
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১৭:৩৪
টাঙ্গাইলে শিশু পার্ক নির্মাণের প্রতিশ্রুতি দিলেন প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।


শুক্রবার (২৪ জুলাই) দুপুরে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. খন্দকার আনিছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।


প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন,আজ যারা বৃত্তি পেয়েছে তাদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও ধন্যবাদ জানাই। এই দেশ আমাদের, দেশকে গড়ার দায়িত্বও আমাদের সবার। ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে হলে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে।


তিনি আরও বলেন,আগামী বছর যেন গরমের মধ্যে এ ধরনের অনুষ্ঠান করতে না হয়, সে জন্য দ্রুত মাওলানা ভাসানী হল মিলনায়তন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে টাঙ্গাইলে একটি শিশু পার্ক নির্মাণ করা হবে, ইনশাআল্লাহ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং ইন্সট্রাক্টর মো. ইসলাম মিয়া।


এ সময় টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাহিত্য বিষয়ক সম্পাদক বাবু ভবেশ মুকুট পাল।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com