
সাভারে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১ টার দিকে সাভার থানাধীন মজিদপুর দিঘীরপাড় মসজিদ বাড়ি এলাকার নূর মোহাম্মদের দ্বিতীয় তলা ভবনের নিচতলা এলাকায় এঘটনা ঘটে। দগ্ধ স্বামী-স্ত্রী হলেন কাওসার ও রুবি। তারা গার্মেন্টস কর্মী।
পুলিশ জানায়, রাতে নিজ ভাড়া ঘরে কয়েল জ্বালানোর সময় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ হন স্বামী-স্ত্রী। পরে তাদের দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এসময় স্বামীর ৮০% ও স্ত্রী ২৪ পার্সেন্ট দগ্ধ হন। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]