
সাভারে নয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ৪৫ বছরের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।
বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে বেদেপাড়া তিন রাস্তার মোড়ে এঘটনা ঘটে।
পুলিশ জানায়, গভীর রাতে নয় বছরের ওই শিশুকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে জোর পূর্বক ধর্ষণ করেন ওলান নামের এক ব্যক্তি। পরে শিশুটি চিৎকার করলে এলাকাবাসী ধর্ষণকারীকে আটক করে গণপিটুনি দিয়ে সাভার মডেল থানা পুলিশের কাছে
সোর্পদ করে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ বলেন,এঘটনায় সাভার মডেল থানায় ভুক্তভোগী পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]