
‘সম্মানের সাথে রোজগার, লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর অধিকার’ এই স্লোগানকে সামনে ধারণ করে সাভারে অনুষ্ঠিত হলো লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা|
বুধবার (২২ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে এ চাকরি মেলার আয়োজন করেন জি ইউ এস ও এসপিইডি| এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু| এতে সাভার উপজেলা থেকে আসা তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা অংশ গ্রহণ করেন| এতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয় এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের চাকরির জন্য অনুরোধ করে সিভি জমা দেওয়া হয়| এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন|
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]