
রাজশাহীতে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
আটককৃত মো. ইকবাল হাসান (২৪) রাজশাহীর পুঠিয়া পৌরসভার রামজীবনপুর গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গত ২১ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মডেল থানাধীন দেওপাড়া ইউনিয়নের সারইল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী কর্ণফুলি (মহানন্দা স্পেশাল) বাসে তল্লাশি চালানো হয়।
বাসটি সারইল গ্রামে জনৈক বাদশা মিয়ার বাড়ির দক্ষিণ পাশে মহাসড়কের ওপর পৌঁছালে থামিয়ে তল্লাশি করা হয়। বাসের সর্ব পিছনের ৫ সিটের মাঝের সিটে বসা ইকবাল হাসানের কাছে থাকা একটি অ্যাশ রঙের স্কুল ব্যাগ থেকে হেরোইন উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও অধিদপ্তর সূত্রে জানা যায়, কাপড়ে মোড়ানো ও স্কচটেপ দিয়ে প্যাঁচানো ১৫টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে হেরোইন রাখা ছিল। প্রতিটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ১ কেজি ৫০০ গ্রাম বাদামী রঙের হেরোইন পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে একটি Samsung Galaxy A16 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]