আশুলিয়ায় বেতন ভাতা পরিশোধের দাবীতে ন্যাচারাল ডেনিম শ্রমিকদের মানববন্ধন
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১২:৪৪
আশুলিয়ায় বেতন ভাতা পরিশোধের দাবীতে ন্যাচারাল ডেনিম শ্রমিকদের মানববন্ধন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

শিল্পাঞ্চল আশুলিয়ায় বে- আইনি ভাবে শ্রমিক, কর্মচারী ছাটাই এবং বেতন ভাতা পরিশোধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


দুপুরে (২২ জুলাই) আশুলিয়ার টংগা বাড়ি এলাকায় বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন এর সহযোগিতায় বে- আইনি ভাবে ছাটাইকৃত শ্রমিক ও কর্মচারীর ব্যানারে ন্যাচারাল ডেনিম লিমিটেড এবং ন্যাচারাল ওয়াশিং প্লান্ট লিমিটেড নামক একটি পোশাক কারখানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এসময় বক্তারা জানায়, বে-আইনি ভাবে বেশ কিছু সেকশনে অবৈধ ভাবে শ্রমিক এবং কর্মচারী ছাটাই করা হয়। যা আইনানুযায়ী সম্পূর্ণ অবৈধ।


এরপর শ্রমিকদের বেতন ভাতা এবং সার্ভিস বেনিফিট সহ কোনো রকম পাওনাদি পরিশোধ করে নি কারখানা কতৃপক্ষ। এ নিয়ে কলকারখানায় দুই বার মিটিং এর আবেদন করলেও কারখানা কতৃপক্ষ সেখানে উপস্থিত হয় নি।


তাই ভুক্তভোগী শ্রমিকরা বেতন ভাতা এবং বিভিন্ন পাওনাদির দাবীতে কারখানার সামনে এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করে।


সঠিক সময়ে পাওনাদি পরিশোশ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শ্রমিক এভং ফেডারেশন নেতারা।


এসময় শ্রমিক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com