
গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস-টাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত। গুরুতর আহত হয়েছেন উভয় গাড়ির দুই চালক, হেলপারসহ অন্তত ১২ জন। আহতদের মধ্যে ছিলেন ৮ রাশিয়ান নাগরিক। এদের মধ্যে ৪ জনই মহিলা (বিদেশিনী)। আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তালবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম ইমন (২২), পিতা জহুরুল ইসলাম, হযরতপুর ,নাটোর খোলাবাড়িয়া বলে জানা গেছে।
জানা যায়, মঙ্গলবার মাল বোঝাই নাটোর থেকে ঢাকাগামী ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীর রূপপুরমুখি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটির দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের ফাইটার ম্যান হেলাল ও বকুল হোসেন জানান, তাদের সাব অফিসার রুস্তম আলীর নেতৃত্বের দ্রুত উদ্ধার তারপরতা চালানো হয়। দুর্ঘটনার ২ ঘণ্টা পর পরিবহন চলাচল কিছুটা এক সাইড দিয়ে চলে।
উপজেলা কমপ্লেক্সে আহতদের দেখতে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ ও এসিল্যান্ড আসাদুল ইসলাম।
বনপাড়া হাইওয়ে থানার (ওসি) মনিরুজ্জামান জানান, হাইওয়ে পুলিশ, গুরুদাসপুর ও বনপাড়ার ফায়ার সার্ভিস টিমের সহায়তায় উদ্ধার তৎপরতা সম্পন্ন হয় রাত এগারোটার দিকে। আপাতত এক সাইট দিয়ে পরিবহন গুলোর যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।
বিবার্তা/জনি/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]