রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকারের দাফন সম্পন্ন
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৯:০৬
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকারের দাফন সম্পন্ন
টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইলের খিলগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।


রউফ সরকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর একান্ত সচিব আবুবকর সরকারের বাবা।


মঙ্গলবার (২১ জুলাই ) বিকেল ৩ টায় বিদ্যালয়ের মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির-এর নেতৃত্বে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়।


এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মরহুমের জানাজার নামাজ বিকেল ৩টায় পূবাইলের খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।


বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকারের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।


বিবার্তা/রাজিব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com