টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ২০:৩৭
টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রম নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২০ জুলাই) দুপুরে কাকুয়া ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী।


সভায় বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, কাকুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সাহা এবং সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম।


সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং সদস্য, সুশীল সমাজের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বক্তারা আশা প্রকাশ করেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা আরও বাড়লে স্থানীয় পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণ, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সম্ভব হবে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com